জগন্নাথপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

জগন্নাথপুর উপজেলার ভবের বাজার ও মিরপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবেরবাজারে মেয়াদউত্তীর্ণ পণ্য রাখায় নাহিদ ভ্যরাইটিজকে ১ হাজার ও শাহজালাল ভ্যারাইটিজ স্টোরকে ১ হাজার,  মিরপুর বাজারে মেয়াদউত্তীর্ণ পণ্য ও এমআরপি        বিহীন প্যাকেটজাত পণ্য রাখায় সেভেন ইলেভেন সুইটসকে ২ হাজার, মূল্য তালিকা না দেয়া ও এমআরপি বিহীন প্যাকেটজাত পণ্য রাখায় স্বাদ ও কোং কে ২ হাজার ও  মেয়াদউত্তীর্ণ পণ্য রাখায়  মোহাম্মদীয়া স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অ. দা.) মো. জাহাঙ্গীর আলম, সহযোগিতা করেন জগন্নাথপুর থানার পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি