ছাতকে ঝুলন্ত মহিলার লাশ উদ্ধার স্বামী আটক

জাউয়া প্রতিনিধি
ছাতকে ভাতগাঁও ইউনিয়নেরে ছাতারপই গ্রাম থেকে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রামের আমীর আলীর লাখরি ঘর থেকে জবা বেগম (২২) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, জবা বেগম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুুলবাঁক ইউনিয়নের শিমুলবাঁক গ্রমের খুয়াজ আলীর কন্যা। এ ঘটনায় মহিলার স্বামী ছাতক উপজেলার ছাতারপই গ্রামের শাহিন মিয়ার পুত্র আমীর আলীকে আটক করেছে জাউয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশ।
জবা বেগমের পিতার বাড়ি সূত্রে জানা যায়, প্রায় বছর দেড়েক আগে জবা বেগমের বিয়ে হয় অমীর আলীর সাথে। তার ্্একটি ৫মাসের পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমীর আলী নানা ভাবে জবাকে নির্যাতন করে আসছিল। নির্যাতনের ধারাবাহিকতায় জবা বেগমকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে জবা বেগমের ভাই সুলতান মিয়া অভিযোগ রয়েছে।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। আমরা অপমৃত্যু মামলা নিয়েছি এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট হাতে পেলে যথাযত আইনগত ব্যবস্থা নেয়া হবে।