প্রণোদনা ও রেশনিংয়ের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা ক্ষৌরকার সমিতি। বুধবার দুপুর সাড়ে ১২টায় সংগঠনের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থতি ছিলেন সংগঠনরে সাবকে সভাপতি বাদল সরকার, সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সমিতির সভাপতি নির্মল চন্দ, সহ সভাপতি সনঞ্জতি চন্দ, সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ বাপ্পা, প্রচার সম্পাদক প্রদপি চন্দ, দপ্তর সম্পাদক দয়াল কর, সহ অর্থ সম্পাদক কানাই চন্দ, সেবক চন্দ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শ্রমিকদের জন্য ত্রাণ, রেশন ও প্রণোদনা কর্মসূচি সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী কোথাও কোথাও সরকারি ত্রাণ শ্রমিকরা পেলেও ক্ষৌরকার শ্রমিকরা সরকারের প্রণোদনার সুবিধা থেকে বঞ্চিত থেকেছে।
প্রেস বিজ্ঞপ্তি
- দ. সুনামগঞ্জে গুচ্ছ গ্রামে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- ছাতকে ঝুলন্ত মহিলার লাশ উদ্ধার স্বামী আটক


