স্টাফ রিপোর্টার
কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ছাতকের চরমহল্লা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত গ্রামের ৫০ টি পরিবারকে মশারী প্রদান করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বিকালে সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের এসব মশারী প্রদান করেন। সিভিল সার্জন অফিস থেকে এসব মশারী গ্রহণ করেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিত্তবানদের সহায়তা অব্যাহত
ছাতকে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে বিত্তবান মানুষের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পাইগাঁও গ্রামের মরহুম আব্দুল গনির ওয়ারিশান যুক্তরাজ্য প্রবাসী লিয়াকত আলী, ব্যবসায়ি আইয়ূব আলী ও ব্যবসায়ি জমির আলী হাতধনালী, পুরাকাটি, টেটিয়ারচর, খরিদিচর ও চরমাধব গ্রামের ক্ষতিগ্রস্ত প্রত্যক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করেন। বিতরণকালে জাউয়াবাজার
মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুস সোবহান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, দাতা আইয়ুব আলী, এনামুল হক পীর, আমজাদ আলী, জমির আলী, সিরাজুল হক, নুরুল ইসলাম মাষ্টার, আব্দুস সোবহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ২২০ পরিবারের মাঝে ৬ লক্ষ ৬০হাজার টাকা বিতরণ করা হয়।


