দুই চেয়ারম্যানের বাকবিতন্ডা

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সুফি মিয়া ও নব নির্বাচিত চেয়ারম্যান মো.মনির উদ্দিনের মধ্যে কাল বৈশাখী ঝড়ে ছিড়ে ফেলা ফেস্টুনকে কেন্দ্র করে তুমুল বাকবিতন্ডা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বর্তমান চেয়ারম্যান  মো. সুফি মিয়া দরগাপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,‘নব নির্বাচিত চেয়ারম্যান মো. মনির উদ্দিন নির্বাচিত হওয়ার একদিন পর থেকেই দলবল নিয়ে ইউনিয়ন পরিষদে যাতায়াত শুরু করেন এবং আমার ভুল ত্রুটি খোঁজছেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সম্মুখে একটি স্টিলের বিল বোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বান কি মুনের ছবি সম্বলিত একটি ব্যানার নির্বাচনের কয়েকদিন আগে কাল    
 বৈশাখী ঝড়ে ছিড়ে গিয়েছিল। আমি সচিবের মাধ্যমে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বলি এবং স্বযতেœœ রাখি। এই বিষয়টিকে কেন্দ্র করে নব নির্বাচিত চেয়ারম্যান মো.মনির উদ্দিন প্রধানমন্ত্রীর ছবিকে অবমাননা করেছি বলে এলাকায় প্রচার করেন এবং উক্ত ফেস্টুন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসাদুজ্জামানের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।’
চেয়ারম্যান সুফি মিয়া অভিযোগ করে আরোও বলেন,‘ফেস্টুন ছিড়ে যাওয়াকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগ তোলা হচ্ছে। আমি চাই যে কয়দিন আমার অবশিষ্ট সময় রয়েছে ঐ সময়টুকু যেন সুশৃংখল ভাবে পরিচালনা করতে পারি।’
নব নির্বাচিত চেয়ারম্যান মো. মনির উদ্দিন বলেন,‘ সুফি মিয়ার সাথে এ বিষয়ে আমার কোন বাকবিতন্ডা হয়নি। বরং আমি ইউনিয়ন পরিষদে সকল সদস্যবৃন্দ ও চেয়ারম্যানকে আপ্যায়ন করার জন্য গিয়েছিলাম। আসার সময় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সামনে একটি বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার না দেখে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আসাদুজ্জামানকে শুধু জিজ্ঞাসা করেছি ব্যানারটি কই ? সে বলেছে ঝড়ে ছিড়ে গেছে। তখন আমি চলে আসি। কারও সাথে কোন কথা কাটা-কাটি হয়নি। ছুফি মিয়া যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও বানোয়াট, তার কোন ভিত্তি নেই।’