ছাতক প্রতনিধি
ছাতকে একজন ডাক্তারসহ মোট ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন ১৮ জনসহ এ পর্যন্ত ছাতক উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৫ জন। ১৮আগষ্ট মঙ্গাবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক এ তথ্য পাওয়া গেছে।
নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১৫ জনই শহরের বাসিন্দা। করোনা ভাইরাসে আক্রান্তরা হলেন শহরের মন্ডলীভোগ এলাকার ৪ জন, ছাতক বাজার এলাকার ৫ জন, লাফার্জ সিমেন্ট কারখানা এলাকার ৩ জন, তাঁতিকোনা এলাকার ১ জন, মোগলপাড়া এলাকার ১ জন, নোয়ারাই এলাকার ১ জন, দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের ১ জন, লক্ষ্মীপুর গ্রামের ১ জন এবং গোবিন্দগঞ্জ এলাকার ১ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাইদুর রহমান নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
- জগন্নাথপুরে করোনা আক্রান্ত দুইজন হোম আইসোলেশনে
- তাহিরপুরে বালি পাথর উত্তোলনকারী শ্রমিকদের সাথে ওসির মতবিনিময়


