জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন আক্রান্ত দুইজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। একই সাথে পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
আক্রান্তরা হলেন পাইলী ইউনিয়নের মক্রমপুর গ্রামে একজন এবং ইসলামপুর গ্রামেও একজন।
গত সোমবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৩ জন। অপর আক্রান্ত ১০ জন হোম আইসোলেশনে আছেন।


