স্টাফ রিপোর্টার
অনলাইন প্ল্যাটফর্মে ‘শতবর্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ‘শতবর্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
অনলাইন প্ল্যাটফর্মের আলোচনা সভায় সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দীন আহমদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব শেখ ইউসুফ হারুন।
এছাড়াও আলোচনা সভায় সংযুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনগণ।
- ১০ মাস পরও সন্ধান মিলেনি বিশ্বম্ভরপুরের নাসিমা খাতুনের
- জগন্নাথপুরে করোনা আক্রান্ত দুইজন হোম আইসোলেশনে


