ছাতক প্রতিনিধি
ছাতকে জাফরুল মিয়া (১১) নামের এক শিশু তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। শনিবার থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জাফরুল ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামের সহিদ মিয়ার পুত্র ও রাসনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
তার পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিদিনের মতো খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পাড়া-প্রতিবেশিসহ সকল আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। পুত্র ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে জাফরুলের পিতা-মাতা।
- ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত
- ধর্মপাশায় শ্লীলতাহানির অভিযোগে দুই তরুণের কারাদণ্ড


