ধর্মপাশায় শ্লীলতাহানির অভিযোগে দুই তরুণের কারাদণ্ড

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আয়াতুল ইসলাম পরাণ (১৮) ও নাদিমুল হাসান (১৯) নামের দুই তরুণকে জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি আয়াতুল ইসলাম পরাণ চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামের আইয়ুব আলীর ও নাদিমুল হাসান একই   ইউনিয়নের টেবিরকোনা গ্রামের বিপ্লব হোসেনের ছেলে।
মধ্যনগর থানার এস.আই মনিরুজ্জামান ভুইয়া জানান, গত রবিবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে দুই তরুণকে আসামি করে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ ওইদিন বিকাল চারটার দিকে উপজেলার দুগনই গ্রাম থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করে।