তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পুর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের লোকজনের সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুছপুর গ্রামের হারুন ভুইয়া ও একই গ্রামের আক্কাছ ব্যাপারী লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, শাহ্জাহান মিয়া (৪৫), নানু মিয়া (৩০), মুজিবুর (৪৮), ৩য় পৃষ্ঠায় দেখুন
মুক্তার (৩৫), সাচ্চু মিয়া (৩২), মহম্মদ হোসেন (৫২), সোহেল মিয়া (৩০), সাজিদ মিয়া (৪৫), শাহিন মিয়া (২২), মোজাম্মেল (১৮), আঃ ছালাম (১৭), সেলিম (২৯), এরশাদ মিয়া (২৯), মালেক মিয়া (৪২), খালেক মিয়া (২২), ছাদেক মিয়া (৭০), রাশিদ মিয়া (৪০), রুস্তম মিয়া (৪০), শাহালম (২৭), রজব আলী (২৯), ছগির মিয়া (২৫), গোলাপ মিয়া (৬৭), ফারুক মিয়া (২৫)।এদের মধ্যে শাহজাহান মিয়া, নানু মিয়া, শাহিন মিয়া, আ. ছালাম, সেলিম, এরশাদ মিয়া, আ. মালেকের অবস্থা গুরতর হওয়ায় তাদেরকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউনুছপুর গ্রামের হারুন ভুইয়া ও একই গ্রামের আক্কাছ ব্যাপারীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল ধরে। পূর্ব বিরোধের জের ধরে রবিবার সন্ধ্যায় মাঠে গরু চড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের চেষ্টা করলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি সোমবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশে আপোষ মিমাংসা করার চেষ্টাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ফের এলোপাতাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ্ সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এ ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে।
- ধর্মপাশায় শ্লীলতাহানির অভিযোগে দুই তরুণের কারাদণ্ড
- ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচন মতিউর-ইমন-মুকুট প্রার্থী হতে আগ্রহী


