ছাতকে দুই গৃহস্থের ৫টি গরু চুরি

তপন জ্যোতি তপু, ছাতক
ছাতকে দুই গৃহস্থের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। চুরির ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে আব্দুল কদ্দুছ ও ফারুক মিয়ার বাড়িতে।
বাড়ির গৃহকর্তা সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়লে চোরেরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আব্দুল কদ্দুছের ১টি বকনা, বাচ্চাসহ ১টি গাভী এবং ফারুক মিয়ার ১টি গাভী ও ১টি ডেকা গরুসহ মোট পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে। চুরিকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা।