দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী সেচ্চাসেবক লীগের দু’টি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা সেচ্চাসেবক লীগের আহবায়ক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামাল পারভেজের পরিচালনায় কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মো.আবুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সদস্য জমির হোসেন, সেচ্চাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রিয়তোষ দে চন্ডি, নজরুল ইসলাম, আব্দুল হান্নান লাল, নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বাংলাবাজার ইউনিয়ন ও পান্ডারগাঁও ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বাংলাবাজার ইউনিয়ন মো.আনোয়ার হোসেনকে আহ্বায়ক, যুগ্ম আহবায়ক আল-আমিন তালুকদার, মো.আজিজুল হক, মোশারফ হোসেন, ইউছুফ তালুকদার সহ ৫১ বিশিষ্ট কমিটি করা হয়েছে।
পান্ডারগাঁও ইউনিয়ন মো.তওফিক আহমদকে আহ্বায়ক, যুগ্ম আহবায়ক আয়াজ আলী, মো.আশকর আলী, মো.রুবেল আহমদ, মো.তাজুল ইসলাম সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়েছে।


