বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘চিরতরে ম্যালেরিয়া হোক অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ম্যালেরিয়া নিমূল কর্মসূচী ও উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং এফআইবিডিবির সহযোগিতায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করেছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিভাগ, এফআইবিডিবি ও ব্র্যাকের সহযোগিতায় বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সদরে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এফআইবিডিবি ম্যালেরিয়ার কর্মসূচীর প্রজেক্ট ম্যানেজার আরমান উল্লা, মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ ওমর ফারুক, উপজেলা প.প. কর্মকর্তা আব্দুর রহমান, কেয়ার নিউটেশন এ্যাট দ্যা সেন্টার প্রজেক্টের ইসতেয়াকুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার খায়রুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, স্বাস্থ্য সহকারী মোঃ হারিছ উদ্দিন, সিএসপি হাবিবুর রহমান প্রমুখ।


