দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বিশ্ব ম্যালেরিয় দিবস পালিত হয়েছে। উপজেলা ভার্ড ম্যালেরিয়ার প্রকল্পের উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘চিরতরে ম্যালেরিয় হোক অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও ফ্যামেলী প্লানিং অফিসার ডা. পুলিন বিহারী ধর’ র সভাপতিত্বে ভার্ড ম্যালেরিয়া প্রকল্পের উপজেলা ম্যানেজার জসিম উদ্দিন মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা আহসানীয়া মিশনের উপজেলা ম্যানেজার মো. দেলোয়ার হোসেন, সুর্যের হাসি ক্লিনিক ম্যানেজার তাপস কুমার দাস, কেয়ার বাংলাদেশের জি এস কে সি এইচ ডাব্লিউর ফিল্ড অফিসার হাসিনা সমাজদার, ভার্ড এর ল্যাব টেকনিশিয়ান নিপুল কান্তি দে, ব্রাক উপজেলা ম্যানেজার উজ্জল দে, মান্নারগাঁও ইউনিয়নের এ এইচ আই দিগেন্দ্র পুরকায়স্থ, এইচ আই রেজাউল করিম, ফ্যামেলি ফ্লানিং অফিসার নুরুল ইসলাম প্রমুখ।


