জামায়াত নেতা আমিরুল ইসলাম পীরের ইন্তেকাল

সুনামগঞ্জ পৌর জামায়াত নেতা সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের পীর বাড়ি নিবাসী আমিরুল ইসলাম পীর ইন্তেকাল করেছেন। (ইন্না…… রাজিউন)।
মঙ্গলবার দুপুর ১টায় তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মো. হাতিমুর রহমান, জেলা জামায়াতের আমীর মাও. তোফায়েল আহমদ খান, নায়েবে আমীর অ্যাড. মুহাম্মদ শামসউদ্দীন , সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, সহকারি সেক্রেটারি অ্যাড. মাও. আবু হানিফ নোমান, পৌর জামায়াতের আমীর মো. নূরুল ইসলাম, সেক্রেটারি অ্যাড. মো. নূরুল আলম, ১ নং ওয়ার্ডের আমীর আ স ম মামুন, জেলা শিবির সভাপতি হাফিজ জাকির হোসেন, সেক্রেটারি মো. হাবিবুর রহমান প্রমুখ।  (বিজ্ঞপ্তি)