ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারি সড়ক সংস্কার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
রবিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা ও ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কালারুকা ও ছাতক সদর ইউনিয়নের সংযোগকারী সড়ক হলো কাজিহাটা-নোয়াগাঁও সড়ক। সম্প্রতি অতিবৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ায় যান চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। দুর্ভোগ লাঘব করতে কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসী তাদের নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজ করার উদ্যোগ গ্রহণ করেন। রবিবার সকালে কাজিহাটা-নোয়াগাঁও গ্রামের অদুদ মিয়া, আবুল মিয়া, আলিম মিয়া ও সাদক আলী সড়কের সংস্কার কাজ শুরু করলে কালারুকা গ্রামের সুহেল মিয়াসহ লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তপ্ত বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের পক্ষ নিয়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাবাপী সংঘর্ষে উভয় গ্রামের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত ফারুক মিয়া, সাদিক মিয়া, মনোয়ার হোসেন, অদুদ মিয়া, খছরু মিয়া, কবির মিযা, ইজ্জাদ আলী, অখিল দাস, সাহেদ মিয়া, সাদিকুর রহমান সহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও আকিল মিয়া, সহিল উদ্দিন, আলতাব আলী, সুয়েব আহমদ, ইব্রাহিম আলী, রুহেল মিয়া, রিপন মিয়া, মুজিবুর রহমান, সাগর, ইসরাইল, কালা মিয়া, সুহেল আহমদ, হাবিবুর রহমান, তারেক আহমদ, আব্দুস শহিদ, আকিকুর রহমান, আজিজুর রহমান, সানুর আলী, আমিনুর রহমান, ময়না মিয়া, আব্দুল হক, ছালিক মিয়া, কফিল উদ্দিন, জালাল উদ্দিন, মাহমুদ আলী, আব্দুল্লাহ, নানু মিয়া, আলী আহমদ, দিলোয়ার হোসেন, সিরাজ উদ্দিন, শাহাদাত, মিছবাহ, সেলিম আহমদ, জইন উদ্দিন, মুহিবুর রহমান, রাজীব আহমদ, রমিজ আলী, আলিম মিয়া, আয়াজ আলী, জুবায়ের, ফজর আলী, মাছুম আহমদ, আবুল হোসেন সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মাইনুল জাকির জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।