ছাতকে দুদক’র মতবিনিময়

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সরকারী কর্মকর্তাদের নিয়ে দুদক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হল রুমে দুদকের উদ্যোগে এবং উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুদক’র সিলেট বিভাগীয় পরিচালক শিরীন পারভীন। বিশেষ  অতিথির বক্তব্য রাখেন, দুদক সিলেট অঞ্চলের উপ-পরিচালক রেভা হালদার।  
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, বাউবি উপ-আঞ্চলিক পরিচালক সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা অসিম সরকার, ছাতক প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহ্ মো. আখ্তারুজ্জামান, বাঁশখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন প্রমখ।