স্টাফ রিপোর্টার
স্বেচ্ছাসেবী সংগঠন বাংলা জাগ্রত সেবা ফাউন্ডেশন (বিজেএসএফ)’র উদ্যেগে তাহিরপুর উপজেলার ক্ষতিগ্রস্ত কৃৃষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্ত্বরে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলা জাগ্রত সেবা ফাউন্ডেশন (বিজেএসএফ)’র সভাপতি সামিয়ান তাজুল, সহ-সভাপতি শিবলু
আহমেদ চৌধুরী, সহ-সভাপতি মৃনাল কান্তি দাশ, সাধারণ সম্পাদক কর্ন বাবু দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম দাশ, রনি সরকার, অপু মৈত, সাংগঠনিক সম্পাদক শিমুল দে, সদস্য সোহেল রানা, তেঘরিয়া স্বর্নালী যুব সংঘের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সজীব, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাসেম প্রমুখ।


