ছাতকে দুর্গতদের সহায়তা অব্যাহত

ছাতক প্রতিনিধি
ছাতকে ঘুর্ণি দুর্গতদের পাশে দাঁড়ালেন উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল মেডিকেল অফিসার, নন-মেডিকেল অফিসার ও ফিল্ড সার্ভিসের স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাতধনালী, পুরাকাটি ও খরিদিচর গ্রামের ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামুল্যে চিকিৎসা, ওষুধ প্রদান, আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রাজিব চক্রবর্তী ও ডা. আবু সালেহী, প্রধান সহকারী কর্মকর্তা আমিরুল ইসলাম মেডিকেল টিমের নেতৃত্ব দেন। এ ছাড়া সিলেট মহানগর আ.লীগ নেতা আব্দুস সোবহান, পল্লী বিদ্যুতের পরিচালক সিরাজুল হক, নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল হাসনাত, ইউপি চেয়ারম্যান    মুক্তিযোদ্ধা কদর মিয়া, ইউপি সদস্য নিয়াস উদ্দিন, আলী আহমদ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের হেলথ এসিষ্টেন্ট এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল এইচএ, এএইচআই ও এইচআইগণ উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার দুপুরে চেচান গ্রামবাসীর উদ্যোগে প্রতি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে ১শ’ পরিবারের মাঝে মোট ২ লাখ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আ’লীগ নেতা আব্দুল মান্নান, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান, আব্দুস শহিদ, মুহিবুর রহমান টুনু, রুহুল আমিন, ইউপি সদস্য বাদশা মিয়া, আবুল কাশেম হাসান, বখতার হোসেন, সামছুন নূর, সামছু উদ্দিন, রুবেল মিয়া, শাহান আহমদ রুহেল, নিজাম উদ্দিন আবু, প্রমূখ।