ছাতকে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

ছাতক প্রতিনিধি
সিলেট, বেগমগঞ্জসহ সারা দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে কেশুর ট্যুর গ্রুপের উদ্যোগে উপজেলার জাউয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মাহমুদ আলীর সভাপতিত্বে ও আমিনুর রশিদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন জাউয়া ডিগ্রী কলেজ’র প্রভাষক নাজমুল হক, শাহীন তালুকদার, চাঁন মিয়া মেম্বার, বশির আহমদ, সৈয়দুল ইসলাম, হীরক তালুকদার, শিক্ষক ওবায়দুল হক আশফাক, সৌরভ সরকার, জাকির হোসেন, দিবাংশু দত্ত পাপলু, শিব্বির আহমদ, আল আমিন ও আনোয়ার আলী প্রমুখ।
সভায় বক্তারা ধর্ষণকারীদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মানববন্ধনে প্লেকার্ড ও কালোব্যাজ ধারণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।