ছাতক প্রতিনিধি
ছাতকে সুরমা নদীতে নিখোঁজ হওয়া পাথর শ্রমিক তানভির মিয়ার (১৭) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল। নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘন্টা পর নদী থেকে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।
তানভির মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীভাউর গ্রামের সামছুল হক ওরফে শাম্বুলা মিয়ার পুত্র।
মঙ্গলবার দুপুরে সুরমা নদীর চৈকিত্তা এলাকায় একটি কার্গোতে লোডিং-আনলোডিং কাজ করার সময় পা ফসকে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয় তানভির। অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা যায় নি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল কয়েক ঘন্টা চেষ্টার পর সন্ধ্যায় নিখোঁজ তানভীর মিয়ার লাশ উদ্ধার করতে সম্ভব হয়।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


