ছাতকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

ছাতক প্রতিনিধি
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ছাতকের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ১০ চেয়ারম্যান ও ১২০ জন সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
শপথ অনুষ্ঠানে ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান সহ সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ করেন ছৈলা-আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কালারুকা ইউপি অদুদ আলম, খুরমা উত্তর ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, খুরমা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুফি আলম সুহেল, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল হক এবং ১২০ জন সদস্য-সদস্যা।