ছাতক প্রতিনিধি
ছাতকে স্কুল ছাত্র নিখোঁজের ১২ ঘণ্টার মধ্যে সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে নিজ বাড়ির আঙ্গিনা থেকে স্কুল ছাত্র সৌরব দাস (১১) নিখোঁজ হয়। সে শহরের মন্ডলীভোগ আবাসিক এলাকার মৃত সুশান্ত দাসের পূত্র ও ছাতক বহুমুখী মডেল
উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
তার পরিবার সুত্রে জানা যায়, রবিবার দুপুরে শহরের মন্ডলীভোগ এলাকার ভাড়াটে বাসা থেকে বের হয়ে সৌরভ নিখোঁজ হয়। তাকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁিজ করে না পাওয়ায় রাতে শহরে মাইকিং করা হয়। তার স্বজনরা সৌরভের সন্ধানে শহরের বিভিন্ন স্থানসহ সিলেট বাস টার্মিনাল ও রেলওয়ে ষ্টেশন খোঁজাখুঁিজ করেন। এক পর্যায়ে রেলওয়ে স্টেশন সংলগ্ন আনোয়ার ষ্টোরের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়। তার স্বজনরা জানান, সৌরভের আচরণ অস্বাভাবিক। সে পুরোপুরি সুস্থ নয়। রাতের ঘটনা সে কিছু মনে করতে পারছে না। তাদের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কৌশলে অপহরণ করেছিল।


