সরকারের ৩ বছর পূর্তি দ. সুনামগঞ্জে আ.লীগের শো-ডাউন আজ

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আওয়ামী লীগ সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ব্যাপক ছাত্র-গণজমায়েতের আয়োজন করা হয়েছে।
বিকাল ৪ টায় শান্তিগঞ্জ বাজারে এই উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের         
আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তহুর আলী।
সমাবেশ শেষে কন্ঠশিল্পী আসিকসহ ঢাকার ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
এদিকে, বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শহরের রমিজ বিপণির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম অতিথি থাকবেন।