ছাতকে নুতন ইউএনও নাছির উল্লাহ খানের যোগদান

ছাতক প্রতিনিধি
ছাতকে নুতন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাছির উল্লাহ খান যোগদান করেছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি যোগদানপত্র জমা দিয়েছেন তিনি। তিনি এর আগে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা পদে নিয়োজিত ছিলেন।