ছাতক প্রতিনিধি
ছাতকে নৌ-শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় জড়িত গোলাপ মিয়া(৪৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা কামালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাপ মিয়া ছাতক উপজেলা ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল গনির পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই সোহেল আহমদ রাজনগর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে
নৌ-শ্রমিক আরিজ আলী হত্যা মামলার ২নং আসামী গোলাপ মিয়াকে গ্রেফতার করে রাতেই ছাতক থানায় নিয়ে আসা হয়। শনিবার সন্ধ্যায় টোল আদায়কারীদের হামলায় ভলগেট শ্রমিক আরিজ আলী নিহত ও অপর শ্রমিক জুয়েল মিয়া আহত হয়। এ ঘটনায় রোরবার রাতে নিহতের চাচাতো ভাই ইয়াকুব মিয়া বাদী হয়ে ইসলামপুর ইউনিয়নের গনেশপুর ছড়ারপাড় গ্রামের ওয়ারিছ আলী বতনের পুত্র মারুফ মিয়া(৩০), ইসলামপুর গ্রামের আব্দুল গনির পুত্র গোলাপ মিয়া(৪৫), গনেশপুর গ্রামের বাসিন্দা কদ্দুছ মিয়া(৩৭) ও শহরের বাজনামহল এলাকার আব্দুর রশীদের পুত্র মুকিত মিয়া(৪৫)সহ অজ্ঞাত ৭-৮জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা(নং-৩২) দায়ের করেন।

