ছাতক প্রতিনিধি
ছাতক-বাংলাবাজার সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দু’ সিএনজি যাত্রীকে আহত করে নগদ টাকা ও মালামাল লুট করে নেয়। রোববার রাতে নোয়ারাই-বাংলাবাজার সড়কের জোড়াপানি নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের সামছুল হকের পুত্র ইব্রাহিম হোসেন (৩২) ও তার ভগ্নিপতি বাঁশতলা গ্রামের মুহিব উদ্দিনের পুত্র আফরোজ মিয়া(৩৫)। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়,
ইব্রাহিম হোসেন ও আফরোজ মিয়া একটি সিএনজি যোগে সিলেট থেকে বাড়ি ফেরার পথে ছাতকের নোয়ারাই ইউনিয়নের নোয়ারাই-বাংলাবাজার সড়কের জোড়াপানি এলাকায় পেছন দিক থেকে অপর একটি সিএনজি যোগে আসা ৪-৫জন ডাকাত তাদের গাড়ির গতিরোধ করে। এসময় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ টাকাসহ মালামাল লুট করে নেয়। এসময় ডাকাতদের হামলায় তারা আহত হয়।

