ছাতকে পাথরবাহী ট্রলি চাপায় শিশু শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে পাথরবাহী ট্রলির চাপায় জাহাঙ্গির (১২) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের হাদাটিলায়  এ ঘটনা ঘটে।
জাহাঙ্গির দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারফিন নগর গ্রামের আফিজ আলীর পুত্র ও ছাতকের হাদা-চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
জানা যায়, ইয়াছিন আলীর পুত্র আলাল মিয়ার গর্তের পাথর ট্রলি দিয়ে পরিবহনের সময় ট্রলি চাপায় শিশুটির মৃত্যু হয়। হাদা টিলা সামাজিক বনায়ন ধ্বংস করে দীর্ঘদিন ধরে এলাকার একটি পাথর খেকো চক্র  পাথর উত্তোলন করে যাচ্ছে। শিশু শ্রমিকের মৃত্যুর পর লাশ গুম করার চেষ্টা করা হলেও এলাকার মানুষের বাধার মুেখ পাথর খেকো চক্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করেছে। সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) দোলন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।