ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও তিন নদীর মোহনা অতিক্রম না করে বাল্কহেড, কার্গো ও বড় নৌকা লোডিং করার শর্তে ছাতক ও কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়ী ও জনপ্রতিনিধির এক সভা সোমবার বিকেল শহরের লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ ৪ হাজার ঘন ফুটের অধিক বাল্কহেড, কার্গো ও বড় নৌকা গোয়ালগাঁও তিন নদীর মোহনা অতিক্রম না করার শর্তে ঐক্যমত পোষণ করেন।
ছাতক পাথর ব্যবসায়ী সমতির সহ-সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
সভায় বক্তরা বলেন, গোয়ালগাঁও সংলগ্ন তিন নদীর মোহনা পর্যন্ত কার্গো, বাল্কহেড ও বড় নৌকায় পাথর, বালু লোডিং নিয়ে জটিলতার অবসান ঘটে ২০১০ সালে। এ বছর সিলেট সার্কিট হাউজে তৎকালীন জেলা প্রসাশকের সভাপতিত্বে ছাতক-কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়ীদের এক বৈঠকে এমপি মুহিবুর রহমান মানিকও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে সর্বোচ্চ ৩ হাজার ঘনফুটের চেয়ে বেশী ধারণ ক্ষমতা সম্পন্ন কোন বাল্কহেড, কার্গো ও বড় নৌকা তিন নদীর মোহনা অতিক্রম না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। দীর্ঘ প্রায় ৭ বছর পর এ বৈঠকে ৩ হাজারের স্থলে সর্বোচ্চ ৪ ঘনফুট পর্যন্ত ধারণ ক্ষমতা সম্পন্ন বাল্কহেড, কার্গো ও বড় নৌকা তিন নদীর মোহনা অতিক্রম না করারর্ সিদ্ধান্ত গৃহীত হয়।


