তপন জ্যোতি তপু, জাউয়া
ছাতকে অভিযান চালিয়ে অবৈধ ৩৫বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইনচার্জ পরিদর্শক শওকত হোসেন এবং এএসআই মফিজুল ইসলাম উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন গ্রামের উমেশ যাদব এর বাড়ীর পাশে বোকা নদীর তীর থেকে একটি বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় এ মদ উদ্ধার করেন। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১০হাজার টাকা। জাউযা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন জানান, এঘটনায় মাদক দ্রব্য আইনে যথারীতি ব্যবস্থা নেয়া হবে। ।


