তাহিরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিশ্ব পানি দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।