ছাতকে পূজা কমিটির সাথে প্রশাসনের মতবিনিময়

ছাতক প্রতিনিধি
ছাতকে শারদীয় দুর্গোৎস পালন উপলক্ষে উৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক, সহকারী প্রকৌশলী(বিদুৎ) মোহাম্মদ আলী বাবলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, ছাতক ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জাকির আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আম্বিয়া আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের নাজমুল হাসান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য, সহ-সভাপতি মহন্ত রায়, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল, উপজেলা মসজিদের ইমাম মাও. নুরুল হক, পুজা উদযাপন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ।
পুজা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, অরুন দাস, রানা দত্ত চৌধুরী, লিটন ঘোষ, সুষেন দেবনাথ, সিন্টু কুমার দাস, হরি ঘোষ, সৌরব রঞ্জন দাস, সমরজিত দাস, রনজিত চৌধুরী, রোপন দেবনাথ, চিত্ত রঞ্জন ধর, গোপেন্দ্র পাল, কৃপেম চন্দ্র দাস, বিশ্বজিৎ দাস দ্বিপায়ন, নিশিকান্ত সিংহ, ভ্রমর সুত্রধর, নিখিল বৈদ্য, পিন্টু চন্দ, স্বপন দাস, চন্দন চন্দ প্রমুখ।
এসময় উপজেলার ৩১টি পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সরকারী অনুদান হিসেবে প্রত্যেক পূজা কমিটিকে ৫শ’১০কেজি চাল ও ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পূজা কমিটিকে আরো ৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব পালনে নিরাপত্তার স্বার্থে র‌্যাব, পুলিশ ও আনসারের পাশাপাশি প্রত্যক মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পুজা মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান না করার জন্য পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে প্রশাসনের পক্ষ থেকে আহবান জানানো হয়।