জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে ভোক্তা অধিকার বিষয়ক সেমিনার বুধবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, শিক্ষক যিশুতুষ তালুকদার, শিক্ষিকা সালমা বেগম, ব্যবসায়ী প্রবন বনিক, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, আব্দুল ওয়াহিদ প্রমুখ।


