ছাতক প্রতিনিধি
ছাতকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভার ১২টি পূজা মন্ডপে পৌর তহবিল থেকে ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। সোমবার বিকেলে পৌর কার্যালয়ে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা তিনি এ ঘোষনা দেন।
মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সচিব মাহমুদ আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার রায়, প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, ধন মিয়া, নওশাদ মিয়া, সুদীপ দে, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, পৌরসভার কল্যাণব্রত দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর কমিটির সভাপতি মহন্ত রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান এক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল ও বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ।
পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, ছাতক তথা বৃহত্তর সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অক্ষুন্ন রাখা সকলের নৈতিক দায়িত্ব। সম্প্রীতি রক্ষায় আযান ও নামাজ চলাকালীন সময়ে মাইক ও উচ্চ শব্দ বিশিষ্ট সব ধরনের বাদ্যযন্ত্র বন্ধ রাখার আহবান জানিয়েছেন তিনি।
- তাহিরপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কর্মীসভা
- ‘রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্যে শান্তি আনো’


