স্টাফ রিপোর্টার
‘রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্যে শান্তি আনো’ স্লোগান নিয়ে মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার বিকালে সুনামগঞ্জে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। পৌর শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে
বন্ধুসভার সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, যুবনেতা অ্যাডভোকেট অরুনাভ দাশ সন্দীপ, এনটিভির জেলা প্রতিনিধি ও নাট্যকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী, বন্ধুসভার সহসভাপতি মো. হায়দার আলী, সদস্য আসাদুজ্জামান প্রিয়ন প্রমুখ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এর আর জুয়েল, ছাত্রলীগ নেতা ফারুক আহমদ সুজন, গীতিকার সিরাজুল ইসসলাম, বন্ধুসভার সহসভাপতি রনজিৎ কুমার দে ও প্রদীপ কুমার পাল, সদস্য মো. আকিক মিয়া, শফিকুল ইসলাম, রাজীব দেব, সাহাব উদ্দিন, মোতাহের হোসেন সানি, রুবেল পাল, সোহাগ সরকার, শাহিদুর রহমান, সৌমিত্র সাগর, জাকের আহমদ, শ্রমিকনেতা সোয়েব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতিসংঘ বলছে মিয়নামারে একটি জাতিকে নিমূল করতে গণহত্যা চলছে। মিয়ানমারের সেনাবাহিনি ও রোহিঙ্গাবিরোধীরা সেখানে রোহিঙ্গাদের প্রকাশ্যে গুলি করে, জবাই করে হত্যা করছে। নারীদের ধর্ষণ করছে। পুরো বিশ্ব মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদ করছে, এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছে। কিন্তু মিয়ানমার সরকার সেটা মানছে না। এই অবস্থায় জাতিসংঘকে আরও কঠোর হতে হবে। পুরো বিশ্বকে মিয়ানমারকে এই গণহত্যা বন্ধে বাধ্য করতে হবে।
- ছাতকে পূজা মন্ডপে পৌর মেয়রের পৌনে দু’লাখ টাকা অনুদানের ঘোষণা
- শ্রীপুর দ. ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠন


