ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাসান মিয়া (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসান মিয়া উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের শফিক মিয়ার পূত্র। বুধবার রাতে বারকাহন গ্রামের রাস্তায়
এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় হাসানের সাথে পাশ্ববর্তী চরভাড়া গ্রামের নুর ইসলামের পূত্র কবির মিয়ার বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যায় কবির মিয়া তার সহযোগিদের নিয়ে হাসানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার প্রথমে উপজেলা সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
- ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সম্মেলন আগামীকাল
- কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরির্দশন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান


