স্টাফ রিপোর্টার
‘মুক্তিযুদ্ধের অগ্নিস্পর্ধিত চেতনায় জাগো সংগ্রামী তারুণ্য, দ্রোহে বিপ্লবে রুখো সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ, শিক্ষাবাণিজ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল শনিবার শুরু হচ্ছে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সম্মেলন। দুইদিন ব্যাপী সম্মেলনের প্রথম দিন শনিবার সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজীম
উদ্দিন খান। বিকাল ৩টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে আলফাত উদ্দিন চত্বরে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ ও বর্তমান সভাপতি লাকি আক্তার।
এরপর সন্ধ্যা ৬টায় কেন্দ্রিয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।


