ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর আহত

ছাতক  প্রতিনিধি
ছাতকে ফিল্মী কায়দায় হাবিব মিয়া (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। ছুরির আঘাতে তার ভুড়ি বের হয়ে আসলে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাবিব মিয়া শহরের মোগলপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র। মঙ্গলবার বিকেলে শহরের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শরা জানান, শহরের নোয়রাই অটোটেম্পু-অটোরিক্সা স্ট্যান্ড সংলগ্ন এলাকার মৃত. রশিদ আহমদের পুত্র ইমন মিয়া (১৭) কালীবাড়ি রোডের মাইওয়ান এজেন্সির পাশে একটি ছোট দোকানে পান-সিগারেটের ব্যবসা করে আসছে। সোমবার ইমন ও হাবিবের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে হাবিবকে কালীবাড়ি এলাকায় পেয়ে কিছু বুঝে উঠার আগেই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন। খবর পেয়ে ছাতক থানার এসআই অরুন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন।