ছাতক প্রতিনিধি
ছাতকে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। গুরুতর আহত স্ত্রী রাহেনা বেগম (২৮)কে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাড়িয়ান ভূমি নিয়ে রাজন
মিয়ার সাথে একই গ্রামের মজিবুল হকের পুত্র জয়নাল আবেদীনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে প্রতিপক্ষের লোকজন বিরোধকৃত ভূমি দখল নিতে বাধাপ্রাপ্ত হয়ে রাহেনা বেগমকে পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কৈতক ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে রাতে বাড়ি ফেরার পথে নিজ বাড়ি সংলগ্ন এলাকায় প্রতিপক্ষের হামলার স্বীকার হয় রাজন মিয়া। তাকে ভর্তি করা হয়েছে কৈতক হাসপাতালে।


