ছাতকে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের হামলায় অলিউর রহমান(৩৭) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জাউয়াবাজার ইউনিয়নের রড়কাপন বাজারে এ হামলার ঘটনা ঘটে। অলিউর রহমান উত্তর বড়কাপন গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বড়কাপন বাজারের মাঝেরগলির  একটি চায়ের দোকানে বসে চা পান করছিল অলিউর রহমান। এসময় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কতিপয় বখাটে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত অলিউর রহমানকে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের ভাই আফরুজ্জামান জানান, শহীদ মিয়া, জাকির মিয়া, নয়নসহ স্থানীয় কতিপয় বখাটে লাঠি নিয়ে অলিউর রহমানের উপর হামলা চালায়।