ধর্মপাশা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ মনোনীত ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. ফখরুল ইসলাম চৌধুরীর পক্ষে নৌকা প্রতীকে ভোট চাইতে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমুর পরিচালনায় বক্তব্য রাখেন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল সরকার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
অ্যাড. আবদুল হাই তালুকদার, চেয়ারম্যান প্রার্থী মো. ফখরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সুশীল চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এএসএম ওয়াসিম, যুবলীগ নেতা শাহাজাহান কবির রুবেল, রাসেল আহমেদ, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হাসান মৌলা, উপজেলা আওয়ামী লীগের প্রচার হাসান আহমেদ কামরান প্রমুখ।


