ছাতক প্রতিনিধি
ছাতকে যাত্রীবাহী গাড়ি থেকে নামা নিয়ে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত একজন কে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার বিকেলে জাউয়াবাজার ইউনিয়নের দেওকাপন পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শরা জানান, জাউয়াবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা দেওকাপন পয়েন্টে গেলে গাড়ী থেকে আগে নামা নিয়ে যাত্রী খারাই গ্রামের নফিজ আলী ও দেওকাপন গ্রামের সুধীর চৌধুরীর মাঝে কথা কাটাকাটি।
এ ঘটনার জের ধরে নফিজ আলী ও তার লোকজন হামলা চালিয়ে সুধীর চৌধুরী(৪৫) তার মা পারুল চৌধুরী(৬৫) ও প্রতিবেশী হেমেন্দ্র দাস(৩০) আহত করে। আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত সুধীর চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দিয়েছেন সুধীর চৌধুরী। অভিযোগে উলেখ করা হয়েছে হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।


