স্টাফ রিপোর্টার, তাহিরপুর
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সীমান্তের ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজের নাম বহাল রাখতে উপজেলার লাকমা চকবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউপি সদস্য বাচ্চু মিয়া, ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্র মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গত ২রা আগস্ট সোমবার সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয় ও কলেজের নাম পরিবর্তনের জন্য কলেজ অধ্যক্ষ খায়রুল ইসলাম ও পরিচালনা কমিটির সভাপতি হাজী আলখাছ উদ্দিন খন্দকার এফিডেভিটের মাধ্যমে কলেজের বর্তমান নাম বাদ দিয়ে ‘হাজী আলখাছ উদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয় ও কলেজ’ নামকরণের জন্য আদালতে নাম পরিবর্তনের চেষ্টা করেন।
বক্তারা কলেজ অধ্যক্ষ ও সভাপতি এলাকাবাসীর নিকট ক্ষমা প্রার্থনা সহ নাম পরিবর্তনের অপচেষ্টা না করার আহবান জানান। অন্যথায় এলাকাবাসী তীব্র আন্দোলন গড়ে তুলবে।


