জঙ্গিবাদ প্রতিরোধে খেলাফত মজলিসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে ঐক্য গড়ে তুলুন’ স্লোগানে দিয়ে শনিবার সকালে মানববন্ধন করেছে  জেলা খেলাফত মজলিস। জেলা খেলাফত মজলিসের সভাপতি নুর উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহী আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান, জেলা খেলাফত মজলিসের সদস্য, মাও. তহুর উদ্দিন, কবির আহমেদ, সদর উপজেলার সভাপতি তহুর উদ্দিন, মুফতি আলী নৈয়াজ মুফতি আবু বকর, রনোকুল আহমেদ প্রমুখ।