ছাতকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার টাকা বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে করোনা মহামারীর কারনে ক্ষতিগ্রস্থ কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা মাইক্রোবাস শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ মাইক্রোবাস সমিতির ১৬৬ জনকে সরকারী খাদ্য সহায়তা এবং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৫শ পরিবারের মাঝে নগদ ৫০০ টাকা করে আনুষ্ঠানিক বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এসময় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, টেগ অফিসার মতিউর রহমান, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদসহ উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ানে ছাতক মাইক্রেবাস সমিতির ১৪১ পরিবহন শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এসময় ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, সহকারী কমিশনার(ভুমি) সম্রাট হোসেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী অরুন অধিকারীসহ উপকারভোগীরা লোকজন উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল তেল, লবন, আটা, চিনি, লাচ্ছা সেমাই, মুড়ি ও সাবান। এদিকে জাউয়া ইউনিয়নের ৫শ জনকে নগদ ৫০০ টাকা করে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা। এসব মানবিক সহায়তার অর্থ আনুষ্ঠানিক বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মরাদ হোসেন। এসময় ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।