ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামের প্রায় ৩শ’ ফুট কাঁচা রাস্তা প্রবাসী ও স্থানীয় ইউপি সদস্যের নিজস্ব অর্থায়নে পাকা করা হয়েছে। সড়কটি পাকাকরণের ফলে গ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় গ্রামবাসীর মধ্যে বিরাজ করছে এক অন্যরকম আনন্দ। প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত গনিপুর গ্রামের ২শ’ ৯০ ফুট গ্রামীণ রাস্তা পাকা করে দিয়েছেন ওই প্রবাসী। সোমবার দুপুরে নির্মিত এ রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
এসময় ইউপি
সদস্য কাজী ফুরমান মিয়া রুমেল, আব্দুর রহিম, আব্দুল হক, আব্দুল কদ্দুছ সুমন, আঙ্গুর মিয়া, এসএম মাহমুদ এবং সদস্যা মনতাজ বেগম ও সাফিয়া বেগম উপস্থিত ছিলেন।
- সওজ’র নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিনের বিদায় সংবর্ধনা
- জেলা ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ বিভাগীয় কমিটি গঠন

