স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল আমিনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের সড়ক ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সওজ’র কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ বিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইাসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য
রাখেন সিলেটের সহকারী প্রকৌশলী রাশেদুল হক, সিলেট বিশ্বনাথের উপ-বিভাগীয় প্রকৌশলী তানভীর হোসেন, সুনামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ রায়, সিলেটের প্রকৌশলী শুভ্র দাস, ছাতকের উপ-বিভাগীয় প্রকৌশলী সজিব আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের সুদীপ দাস।
অনুষ্ঠান শুরুতই বিদায়ী ও সংবর্ধিত অতিথি সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল আমিনকে ফুলল শুভেচ্ছা জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইাসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, ঠিকাদার সৈকতুল ইসলাম সওকত প্রমুখ।


