ছাতক প্রতিনিধি
ছাতকে আত-তায়িদ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মামুন রেজা চৌধুরীর বিদায় সংবর্ধনা মঙ্গলবার বিকেলে ছাতক প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মাও. আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও ট্রাষ্ট্রের সাধারণ সম্পাদক মাও. মুহিবুর রহমান উসমানের
পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ট্রাষ্ট্রের কোষাধ্যক্ষ মাও. গিয়াস উদ্দিন, হাফিজ সাইদুল আলম, মাও. জহিরুল ইসলাম প্রমুখ।


