Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ছাতকে প্রাথমিক সমাপনীতে বৃত্তিপ্রাপ্তদের ফলাফলে বাগবাড়ী স্কুল শীর্ষে – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ছাতকে প্রাথমিক সমাপনীতে বৃত্তিপ্রাপ্তদের ফলাফলে বাগবাড়ী স্কুল শীর্ষে

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ফলাফলের ভিত্তিতে শহরের বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় শীর্ষ স্থানে রয়েছে। ১৯জন বৃত্তিপ্রাপ্তদের মধ্যে বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৩টি ট্যালেন্টপুলে এবং ৬টি সাধারন বৃত্তিলাভ করে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। উপজেলার মোট ২শ’ ৩৫জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিলাভ করেছে। এর মধ্যে ১শ’ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুলে ও ১শ’ ৩৫জন শিক্ষার্থী পেয়েছে সাধারণ বৃত্তি। শহরের            মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৩টি বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪ জন শিক্ষার্থী। ফলাফলের ভিত্তিতে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে ২য় স্থানে রয়েছে। এ ছাড়া ছাতক সিমেন্ট কারখানা প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্টপুলে ৫ জন ও সাধারন বৃত্তি পেয়েছে ৭ জন শিক্ষার্থী, চরমহলা লতিফিয়া কিন্ডারগার্টেন টেটিয়ারচর ২টি ট্যালেন্টপুলে ও ৩টি সাধারন বৃত্তি লাভ করে ইউনিয়নের মধ্যে শীর্ষে রয়েছে। এ বিদ্যাপীঠ  সমাপনী পরীক্ষায়ও ৭টি জিপিএ-৫ ও ৭টি এ’সহ শতভাগ ফলাফল অর্জন করেছে।  তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১টি ট্যালেন্টপুলসহ ৫জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের ফলাফলে উপজেলার মধ্যে শীর্ষস্থান লাভ করায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন চৌধুরী ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস সন্তোষ প্রকাশ করেছেন।